What is an Artesian well? আর্টেজীয় কূপ কাহাকে বলে?
দু
ই অপ্রবেশ্য স্তরের মধ্যে যদি কোন প্রবেশ্য স্তর এমনভাবে থাকে যে প্রবেশ্য স্তরটির প্রান্ত দুইটি বেঁকে এসে ভূপৃষ্ঠের সঙ্গে মিশে, তবে ঐ প্রান্তের মধ্য দিয়া ভূপৃষ্ঠ হতে জল প্রবেশ্য স্তরের মধ্যস্থলে গিয়া জমা হয় । এই প্রবেশ্য স্তরের উপরে ও নীচে অপ্রবেশ্য স্তর থাকার জন্য ঐ সঞ্চিত জল বাহিরে আসতে পারে না । এইভাবে জল জমতে জমতে প্রবেশ্য স্তরের সবটাই জলপূর্ণ হয়ে যায় । এখন যদি ভূপৃষ্ঠ হইতে উপরের অপ্রবেশ্য স্তরে একটি কূপ খনন করা যায়, তবে সঞ্চিত জল ঐ কূপের ভিতর দিয়ে প্রান্তদ্বয়ের সমান উঁচুতে উঠে আসবে। এই প্রকার কূপকেই বলা হয় আর্টেজীয় কূপ । ফ্রান্সের Artois প্রদেশে সর্বপ্রথম এই প্রকারের কূপ খনন করা হয় বলে এইরূপ কূপকে আর্টেজীয় কূপ বলে।
আর্টেজীয় কূপ হতে প্রয়োজনমত জল গ্রহণ করা সম্ভব এবং এই কূপ প্রায়ই শুকিয়ে যায় না । সুতরাং কৃষিকার্য ও অন্যান্য প্রয়োজনে এইরূপ কূপ মানুষের খুব উপযোগী ।
