How are springs formed? Give an account of the different varieties of springs. প্রস্রবণ কিভাবে সৃষ্টি হয়? বিভিন্ন প্রকার প্রস্রবণের বিবরণ দাও।

ল সর্বদাই নিম্নদিকে যায় পৃথিবীর অভ্যন্তরেও জলের এই গতি একই রূপ থাকে । পৃথিবীর অভ্যন্তরে অপ্রবেশ্য শিলাস্তরের উপর সঞ্চিত জল ঢালুদিকে চলতে চলতে যদি কোথাও ফাটল বা গ্রস্ত উপত্যকার নিকটবর্তী হয়, তবে ঐ জল ওদের মধ্য দিয়া বাহিরে আসিতে থাকে । ভূগর্ভ হইতে উত্থিত এই জলধারাকেই প্রস্রবণ বলে ।

যে প্রস্রবণ হইতে সর্বদাই জল উত্থিত হয় তাহাকে অবিরাম প্রস্রবণ (Perennial Spring) বলা হয় । আবার যে অপ্রবেশ্য শিলাস্তরে জল সঞ্চিত থাকে যদি তাহা সোজাভাবে না থাকিয়া হেলানোভাবে থাকে, তবে ঐস্থান হতে উত্থিত জলধারা সর্বদা প্রবাহিত থাকে না । সাধারণত‌ বর্ষাকালেই ঐ সব প্রস্রবণে জল থাকে । একে বলা হয় সবিরাম (Intermittent) প্রস্রবণ

অপ্রবেশ্য শিলাস্তরে সঞ্চিত জলরাশি অনেক সময়ে বিভিন্ন পথে নিম্নদিকে ধাবিত হয় । পরে কোনও ফাটল দিয়া ঐ জল এক বা একাধিক প্রস্রবণের মধ্য দিয়া উপরে আসে । এইরূপ প্রস্রবণকে প্রণালিকা প্রস্রবণ (Tunnel spring) বলে।

ভূপৃষ্ঠস্থ জল অনেক সময়ে ভূগর্ভের বহু নীচে চলিয়া গিয়া ভূগর্ভস্থ উত্তাপে উত্তপ্ত হয় । ঐ জল পরে প্রস্রবণের ভিতর দিয়ে আসিলে একে উষ্ণ প্রস্রবণ (Hot spring or Thermal spring) বলে । যদি, উষ্ণ প্রস্রবণের জলের সহিত ধাতব পদার্থ মিশ্রিত থাকে, তবে তাহাকে খনিজ প্রস্রবণ (Mineral spring) বলে ।

সাধারণত আগ্নেয়গিরি অঞ্চলে কোন কোন প্রস্রবণ হতে থেকে থেকে বাষ্প এবং বাষ্পমিশ্রিত জল বাহিরে আসে। একে গাইদার (Geyser) বলে ।

About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment