What is rock? How many kinds are they divided into? What are the characteristics of Sedimentary rocks?শিলা কাহাকে বলে? ইহাকে কয় শ্রেণীতে ভাগ করা যায়? পাললিক শিলার বৈশিষ্ট্য কি?]

 What is rock? How many kinds are they divided into? What are the characteristics of Sedimentary rocks?শিলা কাকে বলে? একে কয় শ্রেণীতে ভাগ করা যায়? পাললিক শিলার বৈশিষ্ট্য কি?

What is rock? How many kinds are they divided into? What are the characteristics of Sedimentary rocks?শিলা কাকে বলে? একে কয় শ্রেণীতে ভাগ করা যায়? পাললিক শিলার বৈশিষ্ট্য কি?


পৃথিবীর ভূত্বকের উপাদানের সাধারণ নাম শিলা। শিলাকে বিশ্লেষণ করিলে কাদামাটি, বালি, কাঁকর, মাটি, খড়িমাটি, কঠিনপাথর ইত্যাদি সবই পাওয়া যায়। সাধারণ শিলাকে তিনভাগে ভাগ করা যায়; যথা-প্রাথমিক বা আগ্নেয়শিলা, পাললিক শিলা এবং পরিবর্তিত বা রূপান্তরিত শিলা।


(১) প্রাথমিক বা আগ্নেয় শিলা (Primary or Igneous rock)-পৃথিবী তরল অবস্থা হইতে কঠিন হওয়ার সময়েই যেসব শিলার সৃষ্টি হইয়াছিল তাহাই প্রাথমিক বা আগ্নেয়শিলা। পৃথিবী গঠনের প্রাথমিক অবস্থায় এই শিলার উৎপত্তি বলিয়া ইহাকে প্রাথমিক শিলা বলে। আবার অত্যন্ত উত্তপ্ত অবস্থা হইতে এই শিলার সৃষ্টি বলিয়া ইহাকে আগ্নেয়শিলাও বলে। এই আগ্নেয়-শিলায় কোন স্তর না থাকার দরুন ইহাকে অন্তরীভূত বা Unstratified rockও বলা হয়। এই প্রকারের শিলার অধিকাংশই স্ফটিকাকার। এইজন্য ইহাকে কেলাসিত শিলাও (crystalline rock) বলে। এই শিলায় কোন জীবাশ্ম (fossil) নাই। ব্যাসল্ট, গ্র্যানাইট ইত্যাদি আগ্নেয়শিলা।

(২) পাললিক শিলা (Sedimentary rock)- প্রাকৃতিক নিয়মের ফলে ভূপৃষ্ঠের উপর ঝড়বৃষ্টি, বায়ুপ্রবাহ, নদী ও সমুদ্রস্রোত, রৌদ্র ইত্যাদির জন্য আগ্নেয়শিলার নিয়তই ক্ষয় হইতেছে এবং এই ক্ষয়প্রাপ্ত অংশগুলি নদীস্রোত এবং বায়ু দ্বারা সমুদ্র, হ্রদ বা নদীগর্ভে নীত হয় এবং সেইস্থানে স্তরে স্তরে জমা হইতে থাকে। তাহার পর ভূগর্ভস্থ উত্তাপ, মৃত জলজন্তুর হাড়ের চূর্ণ, সিলিকা লোহা ইত্যাদির সহিত রাসায়নিক সংমিশ্রণে এই স্তরগুলি জমিয়া কঠিন পাথরে পরিণত হয়। ইহাকে পাললিক শিলা বলে। আবার ইহা স্তরে স্তরে সাজানো থাকে বলিয়া ইহাকে স্তরীভূত শিলা ও (Stratified rock) বলে। জীবাশ্ম (শিলীভূত জীবদেহ) থাকে বলিয়া পাললিক শিলাকে অনেক সময় জৈব শিলাও (Organic rock) বলে। কয়লা, বেলেপাথর, চুনাপাথর ইত্যাদি পাললিক শিলা।

(৩) রূপান্তরিত বা পরিবর্তিত শিলা (Metamorphic rock) - ভূগর্ভস্থ উত্তাপ, চাপ ও অন্যান্য রাসায়নিক প্রক্রিয়ার ফলে কখনও কখনও আগ্নেয়শিলা এবং পাললিক শিলা পরিবর্তিত হইয়া নূতন প্রকারের শিলা গঠিত হয়। ইহা দেখিতে অনেকটা স্বচ্ছ। এই প্রকারের শিলাকে বলা হয় রূপান্তরিত শিলা। কাদাপাথরের রূপান্তরিত অবস্থা স্লেট-পাথর। চুনাপাথর হইতে মার্বেল পাওয়া যায়।


About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment