What do you understand by the crust of the earth? How is it formed? ভুত্বক বলিতে কি বুঝ? ইহা কিরূপে গঠিত হইয়াছে?

পৃথিবীর উৎপত্তি সম্বন্ধে বৈজ্ঞানিকদের অভিমত এই যে পৃথিবী প্রথমাবস্থায় একটি বাষ্পময় গোলক ছিল। ক্রমশঃ ইহা তাপ বিকিরণ করিয়া শীতল ও কঠিন হয়। কিন্তু ইহার অভ্যন্তরভাগ উত্তপ্তই থাকিয়া যায়। তখন ধীরে ধীরে পৃথিবীর নানা উপাদানের মধ্যে যেগুলি অত্যন্ত ভারী, যেমন লোহা নিকেল ইত্যাদি-সেইগুলি পৃথিবীর কেন্দ্রে এবং তাহা অপেক্ষা লঘু পদার্থগুলি তাহার উপরে জমা হইল। কেন্দ্রের নিকটে এই যে ভারী দ্রব্যের স্তর তাহার নাম কেন্দ্রমণ্ডল এবং তাহার উপরের লঘুতর দ্রব্যের স্তরের নাম গুরুমণ্ডল। তাহার ঠিক উপরের স্তরের নাম অশ্মমণ্ডল। এই অশ্মমণ্ডলের উপাদান শিলা। এই শিলার জমাটের যেগুলি ভারী সেগুলি গুরুমণ্ডলের নিকটে এবং অপেক্ষাকৃত হালকা শিলাগুলি উপরে বহিরাবরণ পর্যন্ত বিস্তৃত। এই বহিরাবরণের নামই ভুত্বক। পণ্ডিতগণের মতে অশ্মমণ্ডলের গভীরতা প্রায় ১০০০ মাইল, গুরুমণ্ডলের গভীরতা প্রায় ১৮০০ মাইল এবং কেন্দ্রমণ্ডলের গভীরতা ২০০০ মাইলের অধিক।

About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment