What are latitude and parallels of latitude? অক্ষরেখা এবং সমাক্ষরেখা বলিতে কি বুঝ?]

What are latitude and parallels of latitude? অক্ষরেখা এবং সমাক্ষরেখা বলিতে কি বুঝ?


কোন দুই স্থানের দূরত্ব নির্ণয় করিতে হইলে সাধারণতঃ মাইল, গজ ইত্যাদির সাহায্যে নির্ণয় করা হয়। পৃথিবী গোল বলিয়া ভূপৃষ্ঠের উপর দুই স্থানের দূরত্ব এইভাবে বাহির করা অত্যন্ত অসুবিধা। সুতরাং ভূগোলকের উপর দুইস্থানের দূরত্ব কৌণিক মাপের সাহায্যে প্রকাশ করা হয়। পৃথিবীর উপর কোনও দুই স্থান হইতে ভুকেন্দ্র পর্যন্ত কল্লিত দুইটি ব্যাসার্ধের দ্বারা যে কোণ উৎপন্ন হয় তাহাই এই দুই স্থানের কৌণিক দূরত্ব (angular distance)। আবার নিরক্ষরেখা হইতে উত্তর বা দক্ষিণ গোলার্ধের কোন স্থানের কৌণিক দূরত্বকে ঐ স্থানের অক্ষাংশ ধরা হয়। উত্তর গোলার্ধে নির্ণীত স্থানের অক্ষাংশ উত্তর অক্ষাংশ এবং দক্ষিণ গোলার্ধে নির্ণীত স্থানের অক্ষাংশকে দক্ষিণ অক্ষাংশ (North Latitude and South Latitude) বলে।


নিরক্ষরেখার উত্তরে এবং দক্ষিণে কোন স্থানের কৌণিক মাপ নির্ণয় করার পর ঐ স্থানের মধ্য দিয়া নিরক্ষরেখার সহিত সমান্তরাল করিয়া যদি ভূপৃষ্ঠে কোন রেখা কল্পনা করা যায়, তবে ইহাকে একটি সমাক্ষরেখা বলা হইবে। এইরূপ অসংখ্য সমাক্ষরেখার কল্পনা করা হইয়া থাকে। সাধারণতঃ ১০ ডিগ্রী অন্তর অন্তর এই সমাক্ষরেখা কল্পিত হইয়া থাকে। অবশ্য এক একটি ডিগ্রীকে মিনিটে (৬০' মিনিটে ১০ ডিগ্রী) এবং এক একটি মিনিটকে সেকেণ্ডে (৬০" সেকেণ্ডে ১ মি.) বিভক্ত করা যাইতে পারে। একই সমাক্ষরেখায় অবস্থিত বিভিন্ন স্থানের অক্ষাংশ একই হইবে।

About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment