Is the earth exactly round? পৃথিবী কি সম্পূর্ণ গোলাকার?
পৃথিবী গোলাকার হইলেও সম্পূর্ণ গোলাকার নয় । তাহারও প্রমাণ আছে । যথা:-
প্রমাণ : (১) ধ্রুবতারার উন্নতি উত্তর মেরুতে বেশী পরিলক্ষিত হয়। অর্থাৎ ভূপৃষ্ঠের নিরক্ষরেখা হতে উত্তর মরুর দিকে কিঞ্চিত অগ্রসর হলে ধ্রুবতারাকে যে যে পরিমাণ উন্নত মনে হয়, উত্তরমেরু অঞ্চল হইতে আরও উত্তর দিকে সেই পরিমাণ জায়গা অতিক্রম করিলে ধ্রুবতারার উন্নতি কিঞ্চিৎ অধিক হয়। পৃথিবী একেবারে গোলাকার হইলে ধ্রুবতারার উন্নতি সর্বক্ষেত্রেই সমান হইত।
(২) পৃথিবী সম্পূর্ণ গোলাকৃতি হইলে ইহার মেরুব্যাস (Polar diameter এবং নিরক্ষীয় ব্যাস (Equatorial diameter) সমান হইত। 'কিন্তু শেষোক্ত ব্যাস পূর্বোক্ত ব্যাস হইতে বড়। (দুই মেরুকে স্পর্শ করিয়া যে ব্যাসের কল্পনা করা হয় তাহাকে মেরু ব্যাস এবং নিরক্ষরেখার দুইদিক স্পর্শ করিয়া যে ব্যাসের কল্পনা করা হইয়াছে তাহাকে নিরক্ষীয় ব্যাস বলে।)
(৩) ভূকেন্দ্র হইতে নিরক্ষরেখা মেরুপ্রদেশগুলি হইতে দূরবর্তী বলিয়া নিরক্ষরেখার উপর কোন জিনিসের ওজন মেরুপ্রদেশের উপর সেই জিনিসের ওজন অপেক্ষা কম।
