ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে ভূপৃষ্ঠে কি কি পরিবর্তন সাধিত হয়? বা, ভূমির আকস্মিক পরিবর্তন কি ভাবে সাধিত হয়?How are sudden changs brought about on earth's surface?
পৃ
থিবী শীতল হওয়ার সঙ্গে সঙ্গে ক্রমশঃই ভূমধ্যস্থ পদার্থ সঙ্কুচিত হয় । এতে সর্বদাই পৃথিবীগর্ভ অল্পবিস্তর আন্দোলিত হয় । এই আন্দোলনের (earth's movement) ফলে ভূপৃষ্ঠে অনবরতই পরিবর্তন সাধিত হয় । কোথাও ভূপৃষ্ঠে বসে যাছে, কোথাও বা ফাটল ধরছে অথবা পৃথিবী উঁচু হছে । কিন্তু ছাড়াও ভূমিকম্প এবং অগ্ন্যুৎপাতের ফলে ভূপৃষ্ঠে আকস্মিক পরিবর্তন হয় ।
ভূমিকম্প (earthquake):-পৃথিবীপৃষ্ঠের কোন কোন অঞ্চল কখনও কখনও হঠাৎ কম্পিত হয়। এই ভূকম্পনকেই ভূমিকম্প বলা হয়। অনেক কারণেই ভূমিকম্প ঘটিতে পারে, যেমন-ভূপাত (Landslide), পৃথিবীর তাপবিকিরণ, ভূগর্ভস্থ বাষ্পের চাপের আধিক্য এবং আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত।
ভূমিকম্পনের ফলে পৃথিবীপৃষ্ঠে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে। পৃথিবীপৃষ্ঠে বিরাট বিরাট ফাটলের এবং চ্যুতির সৃষ্টি হয়। চ্যুতির নিকটবর্তীস্থানে কোথাও ভূপৃষ্ঠ উপরে ঠেলিয়া উঠে কোথাও বা বসিয়া যায়। তাহাতে পর্বত এবং গ্রস্ত উপত্যকা সৃষ্টি হইতে পারে। ইহা দ্বারা বাড়ী-ঘর বিধ্বস্ত হয়, বৃক্ষাদি উৎপাটিত হয়; নদীর গতি পরিবর্তিত হয়। ইহার ফলে ভূত্বকের উপর অনেক উঁচু-নীচু ভাঁজ পড়ে। ভূমিকম্পের ফলে সমুদ্রতল উঁচু হইয়া চড়ার সৃষ্টি করিতে পারে; আবার উপকূলভাগ সমুদ্রে লীন হইয়া যাইতে পারে। ইহার দ্বারা হিমানী সম্প্রপাতও হইয়া থাকে।
আগ্নেয়গিরি (Volcano)- পৃথিবীর অভ্যন্তরভাগ উত্তপ্ত পদার্থে পরিপূর্ণ। কিন্তু ভূপৃষ্ঠের পদার্থের চাপে এটি অনেকটা স্থিতিশীল থাকে । যদি কোন কারণে ভূপৃষ্ঠের কোন দুর্বল অংশের চাপ কমে যায়, তবে আভ্যন্তরীণ পদার্থগুলি তরল হয় এবং আয়তনে বাড়ে । সুতরাং এগুলি বেগে বাহিরে আসার চেষ্টা করে । পরন্তু পৃথিবীপৃষ্ঠ হইতে অনেক সময়ে ফাটল বা গর্ত দিয়া জল ভূগর্ভে পড়িলে উত্তাপের সংস্পর্শে বাষ্পে পরিণত হয় । এই বাষ্প ভূগর্ভস্থ বাষ্পের সহিত মিলিত হয়ে প্রবল ঊর্ধ্ব চাপের সৃষ্টি করে । ফলে ভূপৃষ্ঠ ফাটিয়া গিয়া অভ্যন্তরস্থ গলিত পদার্থ বাহির হইয়া আসে। ইহাকেই অগ্ন্যুৎপাত বলে এবং এই অগ্ন্যুৎপাতের ফোয়ারার (flow) চারিদিকে উৎক্ষিপ্ত পদার্থগুলি জমাট বাঁধিয়া যে পাহাড়ের সৃষ্টি করে ইহাকেই আগ্নেয়গিরি বলে।
আগ্নেয়গিরি দ্বারাও পৃথিবীপৃষ্ঠে উল্লেখযোগ্য পরিবর্তন সাধিত হয়। প্রথমতঃ, অগ্ন্যুৎপাতের ফলে লাভা প্রভৃতি গলিত পদার্থ বাহিরে আসিয়া জমা হইতে হইতে মালভূমি এবং সমভূমির সৃষ্টি হইতে পারে। 'দাক্ষিণাত্যের মালভূমি ইহার একটি উদাহরণ। দ্বিতীয়তঃ ইহা দ্বারা ঘরবাড়ী ও প্রচুর ধনসম্পত্তি নষ্ট হইতে পারে। ইটালীর হারকুলোনিয়াম ও পম্পেয়াই শহর দুইটি বিসুভিয়াসের অগ্নৎপাতের ফলে একেবারে বিধ্বস্ত হইয়া গিয়াছে। তৃতীয়তঃ, লাভাভস্ম ইত্যাদি সঞ্চিত হইয়া কোথাও বা দ্বীপের সৃষ্টি হইতে পারে।
